শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম জিয়াউর রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের সঙ্গে কথা বলার শিক্ষা দিয়েছেন: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহনে বিতর্ক উৎসব ১৫ জুন থেকে শুরু  সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ, চুন কারখানার মালিককে কারাদন্ড ও জরিমানা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরীফ গ্রেপ্তার  বন্দরে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ  জালকুড়িতে ছাত্রদল-যুবদল নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাসুকুল ইসলাম রাজীব রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ,গাঁজা, ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার  ফতুল্লায় ৫ বছরের শিশুকে চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলা সহ ৮ জন আসামী গ্রেপ্তার 

আজ  জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী

আজ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিন ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। এর পর থেকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল এবং এর অঙ্গসংগঠনগুলো দিনটিকে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে আসছে।

 

প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে কবর জিয়ারতসহ ১২ দিনের ভার্চুয়াল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় শারীরিক দূরত্ব বজায় রেখে জাতীয় স্থায়ী কমিটির নেতাদের নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।