, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

হোটেলে দুই ‘প্রেমিকের’ সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরলেন স্বামী

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

হোটেলে দুই ‘প্রেমিকের’ সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেছিলেন চিকিৎসক। স্ত্রীকে হোটেল থেকে টেনে বার করে জুতোপেটা করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের।

স্থানীয় জানান, অনেক দিন ধরেই চিকিৎসক খবর পাচ্ছিলেন তার স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। কিন্তু কিছুতেই তিনি সেই তথ্যের প্রমাণ পাচ্ছিলেন না। উতপেতে ছিলেন স্ত্রীর কীর্তিকলাপ হাতেনাতে ধরার জন্য। শুক্রবার সেই সুযোগ এসে যায়। চিকিৎসক ঘনিষ্ঠদের কাছ থেকে খবর পান, তার স্ত্রী একটি হোটেলে প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছেন।

এই খবর শুনেই অগ্নিশর্মা হয়ে ওঠেন চিকিৎসক। সদলবলে হোটেলে গিয়ে হাজির হন। স্ত্রীকে সেখান থেকেই দুই ‘প্রেমিকের’ সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। তার পরই স্ত্রী এবং তার দুই ‘প্রেমিক’কে টানতে টানতে হোটেলের বাইরে নিয়ে আসেন। তার পর চলে বেধড়ক মারধর। স্ত্রী এবং তার ‘প্রেমিকদের’ জুতোপেটা করেন চিকিৎসক ও তার পরিবারের সদস্যরা।

এই ঘটনা যখন ঘটছে, হোটেল থেকেই পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে চিকিৎসকের স্ত্রী এবং তার দুই ‘প্রেমিক’কে আটক করে।

পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে গেলো দুবছর ধরে ঝামেলা চলছিল। ফলে তারা আলাদা থাকা শুরু করেন। চিকিৎসকের স্ত্রী কাসগঞ্জের সরকারি হাসপাতালে কাজ করেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

সুত্র: বায়ান্ন

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।