, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রীকে জানালো পুলিশ চাষাড়ায় শিশুকল্যাণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ বন্দরে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিন আসামি গ্রেপ্তার  বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় নারী আটক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি মান্নান, দোয়া কামনা শুধু ভালো হওয়ার কথা বললেই হবে না, তরুণদের জন্য পরিবেশও তৈরি করতে হবে: ডিসি জাহিদুল  গণশুনানিতে কুরবানের আবেদন, তাৎক্ষণিক ইলেকট্রিক হুইলচেয়ার দিলেন ডিসি জাহিদুল কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন যানবাহনকে ৩ হাজার টাকা জরিমানা ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি এয়ার রাইফেল উদ্ধার

সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রীকে জানালো পুলিশ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল পাগলা বাড়ির মোড় এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয় এক ব্যক্তি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাঁটতে বের হয়ে তিনি মরদেহটি দেখতে পান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম তপন শীল (৪০)। তিনি সিদ্ধিরগঞ্জের আলামিন নগর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি সেলুনে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম এলাকায়।

প্রত্যক্ষদর্শীর দাবি, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাতে তপন শীল আর বাড়িতে ফেরেননি।

সকালে সিদ্ধিরগঞ্জ পুল পাগলা বাড়ির মোড় এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, “মরদেহটি থানায় নিয়ে যাচ্ছি। মৃত তপন শীলের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে।

মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।