, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মোঃ হাকিম মাতব্বর নিখোঁজ, সন্ধান চায় পরিবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে সোহেল মাহমুদের নেতৃত্বে জিসাসের বিশাল মিছিল নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে না:গঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা, খালেদা জিয়ার নেতৃত্বে বিস্তার, তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়  আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও উন্নয়নে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ হাবীবুর রশীদের সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার, হত্যায় ব্যবহৃত ৩ ছুরি উদ্ধার সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে রিপন সরকারের শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে মোঃ হাকিম মাতব্বর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোঃ হাকিম মাতব্বর নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২৩ তারিখ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজ মোঃ হাকিম মাতব্বর গোদনাইল, রসুলবাগ (মাতবর বাড়ী), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি স্বাভাবিকভাবে গুছিয়ে কথা বলতে পারেন না। নিখোঁজের পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিডি নং- C966K7/- ১৭৫৯।

পরিবারের সদস্যরা জানান, হাকিম মাতব্বরের সন্ধান পেতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

কোনো হৃদয়বান ব্যক্তি মোঃ হাকিম মাতব্বরের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

যোগাযোগ:
📞 ০১৯৩৯-৯৬৩৩৪৬
📞 ০১৭১২-৭৩২৩০৭

নিখোঁজ ব্যক্তির সন্ধানে আপনার একটি তথ্যই একটি পরিবারের প্রিয়জনকে ফিরিয়ে দিতে পারে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।