, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গ্যাস-বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জের শিল্পকারখানা: দ্রুত সমাধান ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাসকে নীট ডায়িং মালিকদের স্মারকলিপি  ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ(বুকজ্বালা পোড়া)নিয়ে সেমিনার রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি দুই এসিল্যান্ডসহ ভূমি অফিসের ২০ জনকে শোকজ অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে

সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু বেগম (৬০) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সফিউদ্দিন-এর নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতারকৃত দুলু বেগমের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পরিচয়—দুলু বেগম (৬০), স্বামী মৃত আলী নেওয়াজ, সাং-গোলবাড়, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের তথ্য) যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।