, , ,
শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে আবুল বাসার বাদশার শুভেচ্ছা সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গ্যাস-বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জের শিল্পকারখানা: দ্রুত সমাধান ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাসকে নীট ডায়িং মালিকদের স্মারকলিপি  ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ(বুকজ্বালা পোড়া)নিয়ে সেমিনার রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি দুই এসিল্যান্ডসহ ভূমি অফিসের ২০ জনকে শোকজ অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা 

গ্যাস-বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জের শিল্পকারখানা: দ্রুত সমাধান ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাসকে নীট ডায়িং মালিকদের স্মারকলিপি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

গ্যাসের চাপ স্বাভাবিক করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাসকে স্মারকলিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
তীব্র গ্যাস সংকট ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে নারায়ণগঞ্জের নীট ডায়িং ও টেক্সটাইল শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ায় সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। গ্যাসের চাপ স্বাভাবিক করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং চলমান সংকটের কারণে কোনো প্রতিষ্ঠান সময়মতো বিল পরিশোধে ব্যর্থ হলে বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ নীট ডায়িং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা ঢাকায় তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসির সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি গ্রহণ করেন তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। এ সময় ব্যবসায়ী নেতারা শিল্পকারখানায় গ্যাসের স্বল্প চাপ, অনিয়মিত সরবরাহ এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে সৃষ্ট নানা সমস্যার কথা তুলে ধরেন।

ব্যবসায়ী নেতাদের বক্তব্য শোনার পর শাহনেওয়াজ পারভেজ বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।” তিনি শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে গ্যাস সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন বলে ব্যবসায়ী নেতারা জানান।

শিল্প মালিকরা জানান, এক মাসেরও বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডায়িং শিল্পের কারখানাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও গ্যাসের চাপ কম, কোথাও সরবরাহ অনিয়মিত এবং কোথাও সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে উৎপাদন ব্যাহত হয়ে অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে।

তারা বলেন, ডায়িং, ফিনিশিং ও বয়লারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎপাদন প্রক্রিয়া গ্যাসের ওপর সরাসরি নির্ভরশীল। গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিক উৎপাদন সম্ভব হচ্ছে না। পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদনপ্রক্রিয়া বারবার বন্ধ ও চালু করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি যন্ত্রপাতির ওপরও অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। ফলে অর্ডার বাতিল, আর্থিক ক্ষতি এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদে এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানিমুখী নীট ডায়িং ও টেক্সটাইল শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

শিল্প মালিকরা আরও জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের কর্মসংস্থান ও আয়ও অনিশ্চয়তার মধ্যে পড়ছে। সংকট দীর্ঘায়িত হলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের আশঙ্কাও রয়েছে।

এ অবস্থায় শিল্পের স্বার্থে দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সংকটপূর্ণ এলাকাগুলোতে গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান ব্যবসায়ী নেতারা।

একই সঙ্গে তারা দাবি করেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ে বিল পরিশোধে ব্যর্থ হলে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে যেন তাৎক্ষণিকভাবে গ্যাস বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা না হয়। সংকটকালীন সময়ে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখা সহজ হবে বলে মনে করেন তারা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নীট ডায়িং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জি এম হায়দার আলী বাবলু, সহ-সভাপতি এম. নাসিরুউদ্দিন, পরিচালক লিটন চন্দ্র পাল, পরিচালক কাজী নজরুল ইসলাম, পরিচালক কে এম নুরুল ইসলাম বাবু, পরিচালক মোঃ অহিদুর ইসলাম শহীদ, সাহিল গ্রুপের পরিচালক মোঃ সাহিলসহ সংগঠনের অন্যান্য ব্যবসায়ী নেতারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।