, , ,
শিরোনামঃ
ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ(বুকজ্বালা পোড়া)নিয়ে সেমিনার রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি দুই এসিল্যান্ডসহ ভূমি অফিসের ২০ জনকে শোকজ অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা  বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে সোনারগাঁয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার-১০ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জবাসীকে মশিউর রহমান রনির শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জবাসীকে মশিউর রহমান রনির শুভেচ্ছা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসী ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি দলের প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বার্তায় মশিউর রহমান রনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা অতিক্রম করে ৪৮ বছরে পদার্পণ করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়ে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে জনগণ। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে দলটির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন। নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়ন, ফতুল্লা ও জেলার বিভিন্ন পর্যায়ের জাতীয়তাবাদী নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

মশিউর রহমান রনি বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, রাজনীতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাও নেতাকর্মীদের দায়িত্ব। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের পারস্পরিক মতপার্থক্য ও ভেদাভেদ দূরে রেখে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মশিউর রহমান রনি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে একটি সমৃদ্ধ ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

সবশেষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা যুবদলের এই নেতা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।