, , ,
শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন সরকারি কদম রসুল কলেজ ছাত্রদলের সভাপতি সীমান্ত আহমেদ শিমুল সোনারগাঁয়ে শব্দদূষণকারী ছয়টি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কমর আলী হাই স্কুল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি, দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান: ১৭ মাদকসেবীর কারাদণ্ড

কমর আলী হাই স্কুল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে নারায়ণগঞ্জ সদরের কমর আলী হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন*।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমর আলী হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন* বলেন, শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতি একটি জাতির ভিত্তি। শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদেরকে মেধাবী, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। কমর আলী হাই স্কুল এন্ড কলেজ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার। তোমরা সততা ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে—এই প্রত্যাশা করি।

বিশেষ অতিথি সুরাইয়া আশরাফী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের চর্চায় গুরুত্ব দিয়ে থাকি।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসি ও এইচএসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।