, , ,
শিরোনামঃ
ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান: ১৭ মাদকসেবীর কারাদণ্ড গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর: খালেদা জিয়ার শূন্যতা নিয়েই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী—মো. মিয়া চাঁন রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় হাবিবুর রশিদকে সরকারি কদম রসুল কলেজ ছাত্রদল সভাপতি সীমান্ত আহমেদ শিমুলের অভিনন্দন বন্দুক সদৃশ খেলনা অস্ত্র হাতে ভিডিও ভাইরাল: নারায়ণগঞ্জে দুই তরুণ আটক, মামলা সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অর্থ ও ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতা সাদেক’কে শোকজ সিদ্ধিরগঞ্জে মারামারি থামাতে গিয়ে নারীসহ তিনজন ছুরিকাঘাতে আহত

সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান: ১৭ মাদকসেবীর কারাদণ্ড

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে আটক ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের এ সাজা দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৃথক তিনটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উপজেলার কাঁচপুর বাজার, বৈদ্যের বাজার ও সোনারগাঁ জাদুঘর এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়।

শনিবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক আটজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন। অপর সাতজনকে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—মিলন মিয়া (২৩), বিজয় দাস (২৬), জুয়েল (২২), রুহুল আমিন (১৯), শাহীন (২৬), আশিক (২২), রাব্বি মিয়া (২৫), বিল্লাল সরকার (২৭), ইউসুফ (২৪), আরিফ হোসেন (২৫), রিপন (৩৭), আলামিন (২৫), ওমর ফারুক (৫০), কাজি রিপন (৪২) ও হৃদয় (৩২)। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজন সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং কয়েকজন অন্য জেলার বাসিন্দা।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসও বটতলা ষষ্ঠ তলা ভবনের সামনে সুমনের সিএনজি গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় নাদিম হোসেন (৩৪) ও মিশন মিয়া (২৩) নামে দুই মাদকসেবীকে আটক করা হয়।

পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।