, , ,
শিরোনামঃ
বন্দুক সদৃশ খেলনা অস্ত্র হাতে ভিডিও ভাইরাল: নারায়ণগঞ্জে দুই তরুণ আটক, মামলা সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অর্থ ও ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতা সাদেক’কে শোকজ সিদ্ধিরগঞ্জে মারামারি থামাতে গিয়ে নারীসহ তিনজন ছুরিকাঘাতে আহত ঈদে মিলাদুন্নবী ও কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের প্রত্যাশা; প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে মিয়া চাঁনের অভিনন্দন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ: এমপি মান্নান  বন্দরে ৪ ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার  বিএনপি নেতা সালাউদ্দিনের হামলায় আহত ফুটপাতের ডাব বিক্রেতা নয়ন সিদ্ধিরগঞ্জে এক নির্মান শ্রমিকের ম/রদেহ ঝু/লন্ত অবস্থায় উদ্ধার 

বন্দুক সদৃশ খেলনা অস্ত্র হাতে ভিডিও ভাইরাল: নারায়ণগঞ্জে দুই তরুণ আটক, মামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বন্দুক সদৃশ খেলনা অস্ত্র হাতে নিয়ে নারায়ণগঞ্জ সিটি পার্কের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই তরুণকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে বন্দুক হাতে দুই তরুণের ঘোরাঘুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি নারায়ণগঞ্জের সিটি পার্কের বিভিন্ন এলাকায় ধারণ করা হয়েছিল। বিষয়টি পুলিশের নজরে আসার পর ভিডিওটির নির্মাতা ও এতে অংশ নেওয়া তরুণদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় আইসিটি শাখার এসআই (নিঃ) আফজাল শাহীন ও তার টিম ভিডিওটি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করেন।

পুলিশ জানায়, ভিডিওটির নির্মাতা হিসেবে মোঃ লিমন তোহা (২২) এবং বন্দুক সদৃশ অস্ত্র হাতে থাকা অপর তরুণ হিসেবে মোঃ ইয়াছিন মোল্লা (২৩)-কে শনাক্ত করা হয়। তাদের উভয়ের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়।

পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান-এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ২৮ আগস্ট রাত ১০টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের দুজনকে আটক করে।

পুলিশের দাবি, আটকের সময় তাদের কাছ থেকে শটগান সদৃশ প্লাস্টিক শটগান এবং এসএমজি সদৃশ প্লাস্টিক এসএমজি উদ্ধার করা হয়। এসব খেলনা অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ বলছে, বিনোদনের নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, পথচারী ও শিশুদের ভয় দেখানো এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অস্ত্রগুলো খেলনা হলেও তা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা আইনশৃঙ্খলার জন্য গুরুতর বিষয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।