নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে আটক ১১ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
ওসি এমদাদুল হক জানান অভিযানে আটক ১১ জনকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারিক ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারী তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আব্দুল কাদের হোসেন ফালান (৪০), মো. আনোয়ার হোসেন কুট্টি (৪০), জামাল (২৮), উৎস (১৯), অনন্ত রায় (১৯), মো. নাজমুল (১৯), রিপন (২৬), সবুজ মাঝি (২৮), রাজা মিয়া (২৬), মো. হাসান (২৮) ও মেহেদী হাসান (২০)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
Leave a Reply