, , ,
শিরোনামঃ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের শুভেচ্ছা, জশনে জুলুস ও মিলাদুন্নবীর আহ্বান সিদ্ধিরগঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিককে হ/ত্যা রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ মোহাম্মদ রেজা রিপনের শুভ জন্মদিন সোনারগাঁয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায় ও মানবিকতার আদর্শ অনুসরণ করে হিংসা, বিদ্বেষ ও বিভেদ পরিহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাসূল (সা.)-এর শিক্ষাকে ধারণ করেই নারায়ণগঞ্জকে শান্তি, সম্প্রীতি ও সাম্যের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক জেলা হিসেবে গড়ে তুলতে হবে।

আগামীকাল পালিতব্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেয়া এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-কে ‘রহমাতুল্লিল আলামিন’ হিসেবে প্রেরণ করেছেন। তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম।

মহানবী (সা.)-এর আগমনকে মানব ইতিহাসের যুগান্তকারী ঘটনা উল্লেখ করে ডিসি রায়হান কবির বলেন, ‘তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির জন্য ইহকাল ও পরকালের কল্যাণের দূত। তাঁর ওপর নাজিল হয় মানবজাতির পথপ্রদর্শক পবিত্র কুরআন। তাঁর মাধ্যমেই সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আদর্শে ইসলাম প্রতিষ্ঠিত হয়।

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী’ – সুরা আল-কলম, আয়াত ৪। মহানবী (সা.) তাঁর অনুপম চরিত্র, আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায় ও কল্যাণের শিক্ষার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের মর্যাদা লাভ করেছেন।

জেলা প্রশাসক বলেন, মহানবী (সা.) জীবনভর সত্য, ন্যায়, ক্ষমা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতিম, দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। নারী, শিশু, প্রতিবেশী ও মেহনতি মানুষের অধিকার সম্পর্কে দিয়েছেন সুস্পষ্ট দিকনির্দেশনা।

বিদায় হজের ভাষণের কথা স্মরণ করে তিনি বলেন, ‘সেখানে তিনি যে মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় ও পারস্পরিক দায়বদ্ধতার শিক্ষা দিয়েছেন, তা আজও সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।

এই পবিত্র দিনে তিনি সকলের প্রতি আহ্বান জানান, ‘আসুন, আমরা মহানবী (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করি। শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করি।

পরিশেষে তিনি মহান আল্লাহ পাক এর কাছে দোয়া করেন, নারায়ণগঞ্জ জেলাসহ বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের ওপর আল্লাহর রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।