, , ,
শিরোনামঃ
অনুমোদিত নকশা ও পার্কিং ব্যবস্থায় অনিয়ম বন্ধে কঠোর হওয়ার বার্তা এনডিএ চেয়ারম্যানের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সাথে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ ; নৌপথের নাব্যতা ও শিল্পখাতের পরিবহন উন্নয়নে গুরুত্বারোপ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় ইছহাকের পাশে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সিদ্ধিরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্কাস প্রধান এর ইন্তেকাল মিলাদ শেষে উৎপাদন শুরু, আবারও চার নারী শ্রমিক অসুস্থ ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে পরিবারের দোয়া কামনা  চার খুনের পর একই বাড়িতে গোসল, খেজুর-শসা খেল দুই ঘাতক সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় শ্রমিকদের অসুস্থতা, আতঙ্কে সাধারণ ছুটি

অনুমোদিত নকশা ও পার্কিং ব্যবস্থায় অনিয়ম বন্ধে কঠোর হওয়ার বার্তা এনডিএ চেয়ারম্যানের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করায় নগরীতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। তিনি বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে অধিকাংশ মানুষের মধ্যে নিয়মনীতি সম্পর্কে এখনও পর্যাপ্ত সচেতনতার ঘাটতি রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও বিবি সড়ক এলাকার বিভিন্ন ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় বিভিন্ন ভবনে পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না, পাশাপাশি ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না—এসব বিষয় পর্যবেক্ষণ করেন এনডিএ চেয়ারম্যান।

মাশুকুল ইসলাম রাজিব বলেন, ভবন নির্মাণের সময় অনুমোদিত নকশা ও বিধিমালা মেনে চলার পাশাপাশি পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্ষেত্রেই নির্ধারিত পার্কিংয়ের জায়গা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। এতে নগরীতে যানজটসহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, একটি পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে ভবন নির্মাণের ক্ষেত্রে ভবন মালিক, নির্মাতা ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ভবনের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা কোনোভাবেই অন্য কাজে ব্যবহার করা যাবে না।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবন মালিকদের অনুমোদিত নকশা ও বিধিমালা মেনে ভবন নির্মাণ এবং নির্ধারিত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনডিএর অথরাইজড অফিসার নুর আলম, প্রধান ইমারত অফিসার ওমর ফারুক, ইমারত অফিসার বাপ্পি বিশ্বাস, ইমারত অফিসার শফিউল্লাহ, সহকারী ইমারত অফিসার আবু সাদত সায়েমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।