, , ,
শিরোনামঃ
সোনারগাঁ উপজেলা কমিটির আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেপ্তার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ রাসুলকে কটাক্ষের জবাব দিতে হবে নবীর আদর্শেই’: এনডিএ চেয়ারম্যান রাজীব সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর ১৫ দিনের সশ্রম কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ মদনপুরে আখ বিক্রি করতে বের হয়ে স্বামী নিখোঁজ, বন্দরে জিডি ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার, লুন্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি ও মোবাইল উদ্ধার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক মো: মিঠুন মিয়া

সোনারগাঁ উপজেলা কমিটির আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
সোনারগাঁ প্রতিনিধি :
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সোনারগাঁ উপজেলা কমিটির আহ্বায়ক ড. নূর আলম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান।

গতকাল বুধবার সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। মোঃ মশিউর রহমান এর সঞ্চালনায় ও ড.মোঃ নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য আশরাফ আমির উল্লাহ, সাংবাদিক অসিত কুমার, আবুবকর সিদ্দিক, মাজহারুল ইসলাম,শোভন কমল,শাহেদ আলী।

এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশসচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সোনারগাঁয়ের পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পরিবেশগত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নতুন কমিটির মাধ্যমে সোনারগাঁ এলাকায় পরিবেশ রক্ষায় বাপার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ মনিরুজ্জামান, সাইফুর ইসলাম, নাজির হোসেন, হিরন মিয়া,এরশাদ হোসেন অন্য, সানাউল্লাহ মিয়া, বিপ্লব বর্মন, সজীব হোসেন, ডালিম মিয়া, নিলুফা ইয়াসমিন, শহিদুল ইসলাম, ফারজানা ইসলাম শান্তি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।