, , ,
শিরোনামঃ
ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান: ১৭ মাদকসেবীর কারাদণ্ড গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর: খালেদা জিয়ার শূন্যতা নিয়েই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী—মো. মিয়া চাঁন রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় হাবিবুর রশিদকে সরকারি কদম রসুল কলেজ ছাত্রদল সভাপতি সীমান্ত আহমেদ শিমুলের অভিনন্দন বন্দুক সদৃশ খেলনা অস্ত্র হাতে ভিডিও ভাইরাল: নারায়ণগঞ্জে দুই তরুণ আটক, মামলা সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অর্থ ও ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতা সাদেক’কে শোকজ সিদ্ধিরগঞ্জে মারামারি থামাতে গিয়ে নারীসহ তিনজন ছুরিকাঘাতে আহত

ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ‘পলাতক’ আজমেরী ওসমানের ১০ অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবরার আহমেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আবরার আহমেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অপর নয়জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিলের মাধ্যমে নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকে পুলিশের একাধিক দল মহাসড়কের ভূইগড় ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়।

ওসি বলেন, রাত ১০টার দিকে সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়কে গ্রেপ্তার ব্যক্তিসহ আরও কয়েকজন জড়ো হন। পুলিশ তাদের ধাওয়া দিলে অধিকাংশই দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

মাহাবুবুর আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, ‘পলাতক’ আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলেন। মিছিল শুরু করার আগমুহূর্তে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।