, , ,
শিরোনামঃ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শেখ মোহাম্মদ অপুর নেতৃত্বে যুবদলের বিশাল মিছিল সিদ্ধিরগঞ্জে মোঃ হাকিম মাতব্বর নিখোঁজ, সন্ধান চায় পরিবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে সোহেল মাহমুদের নেতৃত্বে জিসাসের বিশাল মিছিল নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে না:গঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা, খালেদা জিয়ার নেতৃত্বে বিস্তার, তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়  আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও উন্নয়নে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ হাবীবুর রশীদের

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার এক আসামি ও মাদকসেবনের অভিযোগে সাতজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার হন মো. ফারুক হোসেন (৪৪), পিতা—মৃত মজিবুর রহমান, মাতা—আম্বিয়া বেগম, সাং—সোনাপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

এছাড়া মাদকসেবনের অভিযোগে নুর আলম (৪৮), বকুল হোসেন (২৮), দীন ইসলাম (৩৫), মো. মাসুম রানা (২৯), কবির হোসেন (৩২), মো. রিফাত (২২) ও জহিরুল ইসলাম রাজু (২৭)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আটজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল কার্যক্রমও চলমান থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।