, , ,
শিরোনামঃ
গণশুনানিতে কুরবানের আবেদন, তাৎক্ষণিক ইলেকট্রিক হুইলচেয়ার দিলেন ডিসি জাহিদুল কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন যানবাহনকে ৩ হাজার টাকা জরিমানা ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি এয়ার রাইফেল উদ্ধার আড়াইহাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’—বিবি মরিয়ম স্কুলে সচেতনতামূলক সভা শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

শিক্ষার্থীদের মাঝে সরকারি দপ্তরের কাজ-কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

০২-০৯-২৬ইং বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ সভা হয়। “শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ” শীর্ষক এ উদ্যোগের লক্ষ্য ভবিষ্যৎ নাগরিকদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জানানো এবং সেবা গ্রহণে সচেতন করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “আমাদের সরকারি অফিসগুলো কী কাজ করে, নাগরিকরা কীভাবে সেবা পাবে, কোথায় অভিযোগ করবে- এসব বিষয় যদি ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা জানে, তাহলে ভবিষ্যতে তারা সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে। সরকারি সেবা সম্পর্কে জানা থাকলে দাল ও হয়রানিও কমবে।”

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ভূমি, ত্রাণ, শিক্ষা, আইনশৃঙ্খলা, সমাজসেবা ও উন্নয়ন কার্যক্রমে প্রত্যক্ষভাবে কাজ করছে। শিক্ষার্থীরা যেন কোনো কাগজপত্র বা সেবার জন্য কোথায় যেতে হবে, কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে তা বুঝতে পারে সেজন্যই এ আয়োজন।

সভায় শিক্ষার্থীরা ইউএনও অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম, নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া এবং অভিযোগ ব্যবস্থাপনা সম্পর্কে প্রশ্ন করেন। ইউএনও শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র ও সরকার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

উপজেলা প্রশাসন জানায়, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়েও এ ধরনের অবহিতকরণ সভা ও সরকারি দপ্তর পরিদর্শনের আয়োজন করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।