, , ,
শিরোনামঃ
চাষাড়ায় শিশুকল্যাণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ বন্দরে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিন আসামি গ্রেপ্তার  বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় নারী আটক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি মান্নান, দোয়া কামনা শুধু ভালো হওয়ার কথা বললেই হবে না, তরুণদের জন্য পরিবেশও তৈরি করতে হবে: ডিসি জাহিদুল  গণশুনানিতে কুরবানের আবেদন, তাৎক্ষণিক ইলেকট্রিক হুইলচেয়ার দিলেন ডিসি জাহিদুল কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন যানবাহনকে ৩ হাজার টাকা জরিমানা ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি এয়ার রাইফেল উদ্ধার আড়াইহাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক

বন্দরে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিন আসামি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বন্দরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বন্দরের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রানাকে গ্রেপ্তার করে। তিনি দেউলী চৌরাপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. মোর্শেদ মিয়ার ছেলে। একই রাতে থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে ফরাজীকান্দা এলাকার ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ২ নম্বর মাধবপাশা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ডিএনসির একটি দল বন্দর উপজেলার বউ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় শাহী মসজিদ সংলগ্ন ‘সততা স্টোর’-এর সামনের গলি থেকে ১২০ পিস ইয়াবাসহ মো. নাসির এলাহি সানি (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বউ বাজার এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।