, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান মঈন খানের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার, মাদকসেবী ৪০ সিদ্ধিরগঞ্জের সব পূজামণ্ডপ পরিদর্শনে শেখ মোহাম্মদ অপু, নির্বিঘ্নে উৎসব পালনে যুবদলের স্বেচ্ছাসেবক কমিটি আড়াইহাজারে নাদিম হত্যা: ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি বন্দরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ৯৩টি দুর্গাপূজায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ৬২ বিজিবি অধিনায়কের আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি মান্নান, দোয়া কামনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী ও বিএনপি নেতা সেলিম হোসেন দিপু জানান, বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আজহারুল ইসলাম মান্নানের চিকিৎসা চলছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তাকে দেখতে হাসপাতালে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

এদিকে, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।