, , ,
শিরোনামঃ
‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ হবে সবার, তরুণদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় সাহেদ আহমেদের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও মাদক সিদ্ধিরগঞ্জে কাবাডির জমজমাট লড়াই, চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন কাবাডির কৌশল থেকে সমাজ গঠন—তরুণদের নিয়ে রনির নতুন বার্তা বন্দরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে প্রবাসী মাল্টিকেয়ার হসপিটালের উদ্বোধন, ৩১ অক্টোবর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসক রায়হান কবিরের শুভেচ্ছা ফেসবুকে প্রেমের ফাঁদে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার

কাবাডির কৌশল থেকে সমাজ গঠন—তরুণদের নিয়ে রনির নতুন বার্তা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মেধা, সাহস ও বুদ্ধিমত্তার বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ ও মানুষের কল্যাণে সম্পৃক্ত করতে হলে খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল মাঠে সামাজিক সংগঠন ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মশিউর রহমান রনি বলেন, কাবাডি শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সাহস ও কৌশলের অনন্য সমন্বয়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষের যোগ্যতা, দক্ষতা ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। তাই একটি সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি।

খেলায় প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে একসঙ্গে মোকাবিলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ ধরনের খেলা তরুণদের সাহস, উপস্থিত বুদ্ধি ও কৌশলগত দক্ষতা বাড়াতে সহায়তা করে। জীবনের বিভিন্ন ক্ষেত্রেও এসব গুণের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদল ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সাহস ও বিচক্ষণতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি ইতিবাচক লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও পরিকল্পনার কথা উল্লেখ করে রনি বলেন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করলে সমাজের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। যারা মানুষের কল্যাণ ও সমাজের উন্নয়ন নিয়ে ভাবেন, তারাই প্রকৃত অর্থে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের প্রশংসা করে মশিউর রহমান রনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ছাত্রদলকে শক্তিশালী করতেও রাজপথে কাজ করেছেন। মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর আহ্বানে তিনি সব সময় সক্রিয় থেকেছেন বলেও উল্লেখ করেন রনি।

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক মা-বাবাই চান তাঁদের সন্তান যোগ্য ও সফল মানুষ হিসেবে গড়ে উঠুক। কেউ সন্তানকে চিকিৎসক, কেউ ভালো খেলোয়াড়, আবার কেউ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দেখতে চান। তবে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সততা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হওয়া উচিত তরুণ প্রজন্মের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান ও বিএনপি নেতা হাজী কামাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ সাগর, মিনহাজ মিঠু, বাদশা খান, আশিকুর রহমান অনি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আসলাম মাহমুদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ঐতিহ্যবাহী কাবাডি খেলা উপভোগ করেন অতিথি ও দর্শকেরা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।