, , ,
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসক রায়হান কবিরের শুভেচ্ছা ফেসবুকে প্রেমের ফাঁদে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শ্রমিকের লাশ উদ্ধার, স্ত্রী আটক সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা: প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার বন্দরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশের অভিযান আড়াইহাজারে হত্যা মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন মন্ত্রী আবদুল মঈন খান দলের কেউ অন্যায় করলে ছাড় পাবে না: মামুন মাহমুদ নারায়ণগঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের বস্ত্র বিতরণ, সম্প্রীতি ও অধিকার রক্ষার অঙ্গীকার রূপগঞ্জে ঋণখেলাপি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা: প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলী (৪০) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. রনি (৩২) কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ দল। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে তাঁর বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসআরবি-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকেল পৌনে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাহেব আলীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কের পাশের একটি খালে পড়ে গেলে সেখানেও তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এসআরবির দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সাহেব আলীকে লক্ষ্য করে রনিকে গুলি চালাতে দেখা যায়। গোয়েন্দা তথ্য ও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করার পর যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এসআরবি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আটি ওয়াবদা কলোনিতে তাঁর বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল বলেও দাবি করেছে সংস্থাটি।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার রনিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর একই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।