, , ,
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসক রায়হান কবিরের শুভেচ্ছা ফেসবুকে প্রেমের ফাঁদে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শ্রমিকের লাশ উদ্ধার, স্ত্রী আটক সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা: প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার বন্দরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশের অভিযান আড়াইহাজারে হত্যা মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন মন্ত্রী আবদুল মঈন খান দলের কেউ অন্যায় করলে ছাড় পাবে না: মামুন মাহমুদ নারায়ণগঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের বস্ত্র বিতরণ, সম্প্রীতি ও অধিকার রক্ষার অঙ্গীকার রূপগঞ্জে ঋণখেলাপি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেপ্তার

ফেসবুকে প্রেমের ফাঁদে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নেওয়া এবং ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও টাকা দাবির অভিযোগে রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উল্টাডাব এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিউল ওই এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ফেসবুকে পরিচয়ের পর ওই তরুণীর সঙ্গে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, সম্পর্কের একপর্যায়ে বিভিন্ন অজুহাতে তরুণীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নেন তিনি। পরে তরুণীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও বিপুল পরিমাণ অর্থ দাবি করেন।

ওসি আরও জানান, এমন হুমকির বিষয়টি তরুণী পরিবারের সদস্যদের জানালে তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলার তদন্তে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উল্টাডাব এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার ভোররাতে রবিউলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রবিউলের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া তাঁর ব্যবহৃত সাত থেকে আটটি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি।

এ ঘটনায় জব্দ করা মোবাইল ফোন ও সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর তথ্য যাচাইসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।