, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান মঈন খানের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার, মাদকসেবী ৪০ সিদ্ধিরগঞ্জের সব পূজামণ্ডপ পরিদর্শনে শেখ মোহাম্মদ অপু, নির্বিঘ্নে উৎসব পালনে যুবদলের স্বেচ্ছাসেবক কমিটি আড়াইহাজারে নাদিম হত্যা: ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি বন্দরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ৯৩টি দুর্গাপূজায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ৬২ বিজিবি অধিনায়কের আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার, মাদকসেবী ৪০

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪০ জন মাদকসেবী, ২ জন মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার ২ আসামি, অন্যান্য মামলায় ৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে সদর থানা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গাঁজা ও ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১৬০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী এবং অন্যান্য ধারায় একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে পাঁচজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত পাঁচজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানা পুলিশের অভিযানে সাতজন মাদকসেবী ও অন্যান্য ধারায় একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ২০ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্যসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সাতটি থানার মধ্যে সোনারগাঁয় সর্বোচ্চসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে পাঁচজন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট আটজন এবং আড়াইহাজার থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার একজন আসামি ও অন্যান্য ধারায় একজনসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।