, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার, মাদকসেবী ৪০ সিদ্ধিরগঞ্জের সব পূজামণ্ডপ পরিদর্শনে শেখ মোহাম্মদ অপু, নির্বিঘ্নে উৎসব পালনে যুবদলের স্বেচ্ছাসেবক কমিটি আড়াইহাজারে নাদিম হত্যা: ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি বন্দরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ৯৩টি দুর্গাপূজায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ৬২ বিজিবি অধিনায়কের আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার দুঃস্থদের পাশে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল নেতা সেলিম হোসেন দিপু, বারদীতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

চাষাড়ায় শিশুকল্যাণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সুবিধাবঞ্চিতদের জন্য বিশেষ বিদ্যালয় শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিশু কিশোরদের সংগঠন ‘ফুল-পাখির আসরের’ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ, সম্মিলিত সেচ্ছাসেবক সংগঠনের সহসভাপতি ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ, বিএনপি নেতা ও শিশু সংগঠক মনসুর উদ্দিন পলিন, গণসংহতি আন্দোলনের জেলার নির্বাহী সমন্বয়ক মো. আলম হোসেন, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন পন্টি বলেন, “আজকে স্কুলটির যে চিত্র দেখে গেলাম তাতে মনে হয়েছে এসব শিশুদের কথা রাষ্ট্র যেন ভুলে গেছে। আমরা জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- স্কুলটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবকাঠামো যেন উন্নয়ন করতে হবে তেমনি শিক্ষার্থীদের চিত্ত-বিনোদনের জন্য খেলার মাঠ সংস্কারসহ নানামুখী পদক্ষেপ নিতে হবে।”

অতিথিরা স্কুলটির সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী শীত মৌসুমে এসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর করাসহ নানা বিষয়ে উন্নয়নের পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুল পাখির আসরের সভাপতি ফারুক আহাম্মেদ রিপন।

স্বাগত বক্তব্য রাখেন ফুল পাখির আসরের সাধারণ সম্পাদক খায়রুল কবির মুন্না। সঞ্চালনায় ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক ও ফুল পাখির আসরের সহসভাপতি সাংবাদিক শরীফ সুমন।

ব্যবস্থাপনায় ছিলেন আরিফুর রহমান লোটাস ও শাকিল মাহমুদ টিপু।

আরো বক্তব্য রাখেন শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪ এর শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষার্থী অরিন আক্তার বাধন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান ডিউক, দপ্তর সম্পাদক শফিকুর রহমান সোহাগ, কার্যকরী সদস্য রহমত উল্লাহ লিটন, ফুল পাখির আসরের ফারহানা ইয়াসমিন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।