, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যুবদল নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান সাহেদ আহমেদের ফতুল্লায় শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন, দুর্বৃত্ত শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, নতুন আইনে গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ৭ আজমেরী ওসমানের সহযোগী হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল যুবকের, উদ্ধার করতে গিয়ে ম্যানেজারও অচেতন জাপানে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী

সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথার দুই পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটির মাথার দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে তাঁকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।

তবে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।