, , ,
শিরোনামঃ
সাখাওয়াতের হুঁশিয়ারি: ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা জাতিসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার জাইমা রহমানকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের অভিনন্দন ও শুভেচ্ছা অপরাধ করেছে বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন- নাসিক প্রশাসক এড.সাখাওয়াত সোনারগাঁয়ে মেঘনায় ঝড়ে ট্রলারডুবি, নারী নিহত; একই পরিবারের ৪ জন নিখোঁজ সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার  পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার

সাখাওয়াতের হুঁশিয়ারি: ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘আমাদের স্লোগান একটাই—দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ।’ দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টায় নগরীর হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাখাওয়াত হোসেন খান। তাঁর বক্তব্যের এই মূল বার্তাটি স্থানীয়ভাবে প্রকাশিত প্রতিবেদনেও উঠে এসেছে।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা সহ্য করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’ তিনি অভিযোগ করেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আওয়ামী লীগ আবারও একটি ‘গুপ্ত সংগঠনকে’ ব্যবহার করে দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও গণতন্ত্রের প্রাণপুরুষ জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি পূর্ণাঙ্গ ও ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। বিশ্বের যুদ্ধবিগ্রহ বন্ধ, ফিলিস্তিনের স্বাধীনতা ও রোহিঙ্গা সমস্যা সমাধানের যে সুনির্দিষ্ট রূপরেখা তিনি তুলে ধরেছেন, তার জন্য সমগ্র জাতির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’

নারায়ণগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে মহানগর বিএনপির এই নেতা বলেন, ‘কয়েক দিন আগে বন্দরে ১৫ জনের একটি ঝটিকা মিছিল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কেউ বন্দরের বা নারায়ণগঞ্জের স্থানীয় লোক নয়। বহিরাগতদের এনে বন্দরকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে সাখাওয়াত বলেন, গত ১৫ বছর একটি স্বৈরাচারী দল একটি নিষিদ্ধ গুপ্ত সংগঠনকে তাদের ছত্রচ্ছায়ায় রেখে লালন-পালন করেছে। জনগণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে।
এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।

সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য ডা. মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা সরকার আলমসহ সদর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।