, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোর্টার: যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোঃ সাইফুদ্দিন তরুনদের উদ্যেশ্যে বলেছেন, যুব সমাজের ক্ষমতায়ন অবশ্যই হতে হবে, যাতে তারা তাদের অধিকার আদায় ও নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। এটা দেশের এবং মানবতার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। যুব জনগোষ্ঠীকে অবশ্যই কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। তাহলে তারা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে। আজকের এই যুবসমাজই আগামী দিনে এদেশের কর্ণধার হবেন। তিনি ঢাকা মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তুলে ধরেন। এছাড়াও তিনি যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

যুব ভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মহাসচিব ও গ্লোবাল ইয়ূথ ডেভেলপমেন্ট কাউন্সিল এর গ্লোবাল সেক্রেটারি জেনারেল এম্বাসেডর সোহাগ মহাজনের সভাপতিত্বে।

৩ মে রোববার দুপুরে স্বেচ্ছাসেবক ও নারী উদ্যোক্তাদের নিয়ে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

পরবর্তীতে যুবদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বক্তব্য তুলে ধরেন প্রদীপ্ত বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস, নারী উদ্যোক্তা খাদিজা খাঁন শারমিন, ঊষা শিশু বিকাশ কেন্দ্রের অধ্যক্ষ সালমা তালুকদার সহ অন্যান্য।

উৎফুল্ল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন টাউন ফেডারেশনের সভাপতি মায়ানূর আহমেদ মায়া, ন্যাচারাল ইয়ুথ অর্গানাইজেশন সভাপতি পায়েল আক্তার নুপুর, পুরান ঢাকা আদীবাসী ফোরামের সভাপতি হোসাইন মোহাম্মদ ইমতিয়াজ, ঢাকা ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, শেফ হালিমা খাতুন, স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তা ফয়সাল রায়হান, মেকআপ আর্টিস্ট সুমাইয়া ইসলাম সুমি, নারী উদ্যোক্তা হামিদা রহমান, নারী উদ্যোক্তা দিলরুবা আক্তার লিপি, মেকআপ আর্টিস্ট সামিয়া রহমান, মেকআপ আর্টিস্ট মুনা আহমেদ, নারী উদ্যোক্তা কেয়া ইসলাম, স্বেচ্ছাসেবক দিনাত জাহান, জান্নাত আরা মুনমুন, মেকআপ আর্টিস্ট শারমিন আক্তার, রেশমা আক্তার পুতুল,  নুসরাত, পপি ইসলাম, রোজিনা, ইভা, আশরাফুল ইসলাম সোহেল, সাবরিনা মারিকা, রেহেনা আক্তার হেনা, রওশন আরা সুমি, আফসানা শিফা, আয়শা মনি, আকলিমা আক্তার আঁখি, নিতু, তানিয়া সুলতানা, মিম সানজানা, সুবর্না সিরাজ, সুরাইয়া আক্তার, লাবনী আক্তার, রিতা, লিজা, ডলি, আমেনা ববি, নূর নাহার, কন্ঠ শিল্পী রোকসানা পিংকি সহ অন্যান্য সংগঠক, স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাগণ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।