বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনে’র শোক বন্দরে কোস্টগার্ডের জন্য দেশীয় প্রযুক্তিতে ৫টি ভেসেল নির্মান শুরু সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নাঃগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক এর শোক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে মাসুদুজ্জামানের শোক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ-চেয়ারম্যান রাজীব এর শোক সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য  মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না: : আহমেদ আবু জাফর  রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ

ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ২২৪ নারায়ণগঞ্জঃ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে দিনাজপুরস্থ র‍্যাব-১৩, সিপিসি-১ এর একটি আভিযানিক দল ভূল্লী থানার আওতাধীন ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার ডারারপাড় কালভার্টের ওপর (ভূল্লী বাজার-ফাড়াবাড়ী সড়ক) বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি হলুদ রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩২টি প্যাকেট থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা মো. খোরশেদ (৪৫), পিতা-মৃত তৈয়ব আলী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এবং মো. সিরাজ মিয়া (৪০), পিতা-মৃত হাসান আলী, গৌরীপুর, ময়মনসিংহকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের ওয়ারেন্ট অফিসার একেএম রেজাউল ইসলাম বাদী হয়ে ভূল্লী থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।

ভূল্লী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।