, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত ডিস মনির গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে ডিস মনিরকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় বন্দর থানার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-১১ সিপিসি-১ নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক পুলিশ সুপার মো. আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সূত্র ও মিডিয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা মনির হোসেন ওরফে ডিস মনির হরিপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, চুরি, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনে মোট ১০টির বেশি মামলা রয়েছে। এছাড়া ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন তিনি।

র‌্যাব জানায়, ডিস মনির নিজে ও তার সহযোগীদের মাধ্যমে বন্দর থানাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় পরিচালনা করে আসছিল। তার এ মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকা-ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ পেলে সারাদেশে ব্যাপক সাড়া সৃষ্টি হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর আভিযানিক দল মঙ্গলবার সকালে সফল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।