, , ,
শিরোনামঃ
এসপি হাবিবুরের কঠোর অভিযানের মধ্যেই সোনারগাঁয়ে পুলিশি কার্যক্রম নিয়ে প্রশ্ন কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের উদ্যোগ চেয়ে সংসদ সদস্য মাধবী মার্মা’র আবেদন অভিযোগের টেবিলে ২৭ গল্প, কারও চিকিৎসা কারও মেয়ের বিয়ে—দ্রুত উদ্যোগ ডিসি জাহিদুলের চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ফেনসিডিলসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় আইয়ুব হোসেন (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কাঁচপুরের সোনাপুর জালালাবাদ ঔষধ ফ্যাক্টরির পরিত্যক্ত ভাঙারি গোডাউনের পূর্ব পাশে একটি ডোবা থেকে সাদা প্লাস্টিকের মুখ বাঁধা বস্তার ভেতর রক্তাক্ত অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তত্ত্বাবধানে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে তদন্ত চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন এবং দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তি লিটন খানের বালুর ড্রেজারে কর্মরত ছিলেন। ওই ব্যক্তি ড্রেজার থেকে তেল চুরি করলে আইয়ুব হোসেন বিষয়টি দেখতে পান এবং ড্রেজারের মালিককে জানিয়ে দেন। এর পর ওই ব্যক্তির চাকরি চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে আইয়ুবের সঙ্গে তার বিরোধ তৈরি হয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশ আরও জানায়, পূর্ব বিরোধের জেরে ওই ব্যক্তি গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলাম ও জামির হোসেনসহ আরও কয়েকজনের সঙ্গে মিলে আইয়ুব হোসেনকে হত্যার পরিকল্পনা করেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন ১০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ হাজার ৫০০ টাকার বিনিময়ে শাহিনুর ইসলামকে ব্যবহার করে আইয়ুব হোসেনকে তার ভাঙারির দোকানে প্রবেশ করানো হয়। সেখানে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।

গ্রেপ্তার দুজন হলেন—কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাস্টারপাড়া এলাকার মো. মানিক মিয়ার ছেলে মো. শাহিনুর ইসলাম (৩০), যিনি বর্তমানে কাঁচপুর উত্তরপাড়ায় আলতু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন; এবং কাঁচপুর উত্তরপাড়া এলাকার মৃত ছাহাদ আলীর ছেলে মো. জামির হোসেন (৫৭)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাহিনুর ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদিকে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।