, , ,
শিরোনামঃ
ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন;জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড  সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগ নেতা মিঠু হোসেনকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবিরের অভিযোগ উঠেছে ফতুল্লা থানা বিএনপির সাবেক বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে যুবলীগ নেতা মিঠু হোসেনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে একটি হত্যা মামলার আসামি বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, যুবলীগ নেতা মিঠুর অবস্থান শনাক্ত হওয়ার পর ফতুল্লা মডেল থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিতে অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) রেহানুলের সঙ্গে রিয়াদ মোহাম্মদ চৌধুরী তদবির করেন বলে অভিযোগ রয়েছে।

তবে তদবিরের অভিযোগের বিষয়ে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “যুবলীগ নেতা মিঠু হোসেনকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।”

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “মিঠু নামের একজন যুবলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। তাকে এখনো থানায় নিয়ে আসা হয়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক মিঠু হোসেনকে থানায় নেওয়ার পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।