, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে পোনামাছ অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দেওয়া হলো পরিবেশবান্ধব বৃক্ষ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৪০ জন গ্রেপ্তার  শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল কাঁচপুরে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহেল গ্রেপ্তার  ফতুল্লায় ব্যাংকের বুথের টাকা লুটের প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯টি দোকানকে জরিমানা  সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

মনির হোসেন:  সিদ্ধিরগঞ্জ থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার বিভাগীয় সার্ভিস ডেলিভারির গতিশীলতা পর্যালোচনায় থানা পরিদর্শন করেছেন জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন। পরিদর্শনকালে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং সেবাপ্রার্থীদের সুবিধার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় পৌঁছালে তাকে স্বাগত জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। পরিদর্শনকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন।

পরিদর্শনকালে জজ আদালতের বিচারকবৃন্দ থানার মালখানা, হাজতখানা, নারী ও শিশু ডেস্কসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এরপর অফিসার ইনচার্জ, ডিউটি অফিসার এসআই ফারজানা আক্তার, শিশু ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল নাহিদ সুলতানাসহ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন বলেন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয় যত সুদৃঢ় হবে, সাধারণ মানুষ তত দ্রুত ও মানসম্মত আইনগত সেবা পাবে। সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে আরও মানবিক ও আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে।

পরিদর্শন কার্যক্রম শেষে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন স্মারক হিসেবে আমানিয়া বৃক্ষরোপণ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।