, , ,
শিরোনামঃ
বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দেওয়া হলো পরিবেশবান্ধব বৃক্ষ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৪০ জন গ্রেপ্তার  শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল কাঁচপুরে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহেল গ্রেপ্তার  ফতুল্লায় ব্যাংকের বুথের টাকা লুটের প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯টি দোকানকে জরিমানা  সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ জনগণের চাহিদা ও স্থানীয় সমস্যার ভিত্তিতেই নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা: মাধবী মার্মা হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফতুল্লায় ব্যাংকের বুথের টাকা লুটের প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

ফতুল্লায় ব্যাংকের বুথের টাকা লুটের প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—ফতুল্লা মডেল থানার পঞ্চবটী গুলশান রোড এলাকার মজিদ মাতবরের ছেলে কামাল মাতবর (৪২) এবং রূপসী হাউজিং এলাকার সাত্তার প্যাদার ছেলে কামাল প্যাদা (৪২)।

রোববার ভোররাত ৪টার দিকে পঞ্চবটী মোড়স্থ গফুর সুপার মার্কেটের নিচতলায় ইসলামী ব্যাংকের বুথের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুজনেরই গ্রামের বাড়ি বরিশালের আমতলী থানা এলাকায়।

গ্রেপ্তারকৃত কামাল প্যাদার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটিরও বেশি ডাকাতি ও লুটের মামলা রয়েছে। অপরদিকে কামাল মাতবরের বিরুদ্ধে রয়েছে ২৬টিরও অধিক মামলা।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন সরকার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের বুথে ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, সর্বশেষ ফতুল্লার পাগলা দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায়ও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ওই ঘটনায় নগদ টাকা ও কয়েক লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।

এসআই নন্দন সরকার বলেন, শনিবার রাতে পঞ্চবটী গফুর সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত ব্যাংকের বুথ থেকে টাকা লুটের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান নেয়। পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে নিরাপত্তারক্ষীর সঙ্গে আলাপচারিতা জমিয়ে তোলে তারা। পরে সুযোগ বুঝে বুথের টাকা লুট করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে কামাল মাতবরকে আটক করে। পরে ব্যাংকের বুথের সামনে নিরাপত্তারক্ষীর সঙ্গে আলাপরত অবস্থায় কামাল প্যাদাকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বহু মামলা রয়েছে। পাগলা ক্যানেলপাড় এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

ওসি আরও বলেন, লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।