, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন;জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড  সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ১৬ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সুমিলপাড়া ও নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন মো. বাদশা (২২), মো. নবী হোসেন (২৬), আবু সালেহ বাধন (২৪), মো. নবী (৩৬), রিপন (৪২), মো. শাহিন (৪০), মোতাহার (৪২), মো. আমির হোসেন (৩০), মো. মিলন (২৯), মো. মাসুদ (২৮), জাহাঙ্গীর আলম (২২), জাহিদুল ইসলাম (৩০), মিন্টু (৩৫), টিপু (৩২), মো. রফিক (২৯) ও শ্যামল সরকার (৪৭)।

আটকদের মধ্যে দুজনকে ৩০ দিন, দুজনকে ২৫ দিন, আটজনকে ২০ দিন এবং চারজনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চারজনকে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।