, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন;জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড  সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সম্ভাবনা বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বাড়াবে।

‘জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগ’-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের স্বাবলম্বী করে গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল লক্ষ্য।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী মোছা. আফসানা আক্তারকে একটি ল্যাপটপ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।