, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন;জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড  সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে আদমজী নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৫-৩৭৫১। ঘটনার পর ট্রাকটি আটক করে পুলিশ। ট্রাকটির চালক হিসেবে মনিরুজ্জামান (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অলিউল্লাহর নেতৃত্বে পুলিশ এবং র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যান।

এ ঘটনায় নিহত নারীর তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী মামলা দায়ের করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।