, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ

সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পরিত্যক্ত দোতলা ভবনের পেছন থেকে আয়ুব হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর সাগর পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়ুব হোসেন সোনারগাঁ থানার উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাঁচপুর সাগর পাম্প সংলগ্ন একটি পরিত্যক্ত দোতলা ভবনের পেছনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে থানার ডিউটি অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে কাঁচপুর এলাকায় দায়িত্বে থাকা এসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং মরদেহটি উদ্ধার করে। পরে বিধি মোতাবেক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আয়ুব হোসেনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।