, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭ সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ সুন্দর ও সুশাসিত সিদ্ধিরগঞ্জ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুন মাহমুদের ‎পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এন্ড ব্যাংকিং প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন জিয়ার মাঠপর্যায়ের নেতৃত্বে যানজট নিয়ন্ত্রণে নতুন গতি, স্বস্তি ফিরছে নারায়ণগঞ্জে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখার আহ্বান মশিউর রহমান রনির মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি তরুণদের উৎসাহিত করার আহ্বান সেলিম হোসেন দীপুর দীর্ঘ অপেক্ষার পর ‘ডিয়ার মোস্তফা’: নারায়ণগঞ্জে মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশনের যাত্রা

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নিয়মিত মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—সাব্বির আহমেদ শাহ আলী (৩০), আরিফুর রহমান সোহাগ (৩০), আক্তার হোসেন (৪৯), মো. আরিফ (৩৮) ও মারুফ মিয়া (২৪)।

ফতুল্লা থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার পলাতক অপর আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।