নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে অপহরণ মামলার আসামি মনির হোসেন (৪৫), সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি মোঃ শওকত আলী প্রধান (৪৫), মাদকসেবী মোঃ আলমগীর (৩০) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার আসামি জুম্মন মোল্লা (৪০) রয়েছেন।
এছাড়া বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—রাতুল হাসান (২৩), মোঃ মামুন, মোঃ আতাউর রহমান ওরফে আতু, তুহিন (২৪), মোসাঃ নিহাদ, মোঃ মাসুম (৩১) ও মোঃ শাহিন (৩৬)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে থানা এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply