, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ সুন্দর ও সুশাসিত সিদ্ধিরগঞ্জ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুন মাহমুদের ‎পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এন্ড ব্যাংকিং প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন জিয়ার মাঠপর্যায়ের নেতৃত্বে যানজট নিয়ন্ত্রণে নতুন গতি, স্বস্তি ফিরছে নারায়ণগঞ্জে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখার আহ্বান মশিউর রহমান রনির মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি তরুণদের উৎসাহিত করার আহ্বান সেলিম হোসেন দীপুর দীর্ঘ অপেক্ষার পর ‘ডিয়ার মোস্তফা’: নারায়ণগঞ্জে মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশনের যাত্রা এসপি হাবিবুরের কঠোর অভিযানের মধ্যেই সোনারগাঁয়ে পুলিশি কার্যক্রম নিয়ে প্রশ্ন কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

‎পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এন্ড ব্যাংকিং প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

‎ক্যাশলেস লেনদেনের পরিধি বিস্তার এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আগামী দিনের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ক্রেডিট কার্ড এন্ড আদার ব্যাংকিং প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন’ করেছে পূবালী ব্যাংক পিএলসি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল দশটায় নারায়ণগঞ্জের বন্দরে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি’র কনফারেন্স হলে মতবিনিময় সভার মধ্য দিয়ে ক্যাম্পেইনটি সম্পন্ন হয়।

‎পূবালী ব্যাংকের সিদ্ধিরগঞ্জ শাখা প্রধান মোহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার এন্ড সেলস ম্যানেজার মো. আসাদ খানের পরিচালনায় ক্যাস্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি হরিপুর-৪১২ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট এর ইনচার্জ প্রকৌশলী মো. কামরুজ্জামান, পূবালী ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান মো. মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল আলম সরকার, সিনিয়র অফিসার মো. মিশা রহমান প্রমূখ।

‎প্রধান অতিথি মো. কামরুজ্জামান বলেন, পূবালী ব্যাংক আমাদের দেশিয় ব্যাংক হিসেবে এতো ভালো করছে- এটা খুবই ভালো লাগার বিষয়। দেশিয় প্রতিষ্ঠান হিসেবে এটা আমাদের গর্ব।  ডিজিটাল ব্যাংকিং না থাকলে আমাদের জন্য ব্যাংকিং সেবা নেওয়া খুবই কষ্টের। ক্যাশলেস লেনদেন আমাদের স্মার্ট বাংলাদেশের একটি বৈশিষ্ট্য। এক্ষেত্রে পূবালী এগিয়ে গেছে, আমি এর আরো সাফল্য কামনা করি।

‎বিশেষ অতিথি মো. মনিরুল ইসলাম বলেন, ডিজিটাল ফরমেশনের জন্য বাংলাদেশ ব্যাংকেরও একটা উদ্যোগ আছে যে, সকল জায়গায় ক্যাশলেস করা। ক্যাশ হ্যান্ডেল অনেক বেশি ঝুকিপূর্ণ ও ব্যায়বহুল। টাকা ছপা এবং পরিবহনও অনেক খরচ। তাছাড়া ছিনতাই, রাহাজানি সহ নানা ধরনের অকারেন্সও ঘটে থাকে। এগুলো প্রতিরোধে ক্যাশলেস লেনদেনই একমাত্র সমাধান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।