, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭ সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ সুন্দর ও সুশাসিত সিদ্ধিরগঞ্জ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুন মাহমুদের ‎পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এন্ড ব্যাংকিং প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন জিয়ার মাঠপর্যায়ের নেতৃত্বে যানজট নিয়ন্ত্রণে নতুন গতি, স্বস্তি ফিরছে নারায়ণগঞ্জে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখার আহ্বান মশিউর রহমান রনির মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি তরুণদের উৎসাহিত করার আহ্বান সেলিম হোসেন দীপুর দীর্ঘ অপেক্ষার পর ‘ডিয়ার মোস্তফা’: নারায়ণগঞ্জে মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশনের যাত্রা

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকায় জোরপূর্বক দুই শাটারের একটি দোকান ও সীমানা প্রাচীর ভেঙে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. নজরুল ইসলাম (৪৬) নামের এক ব্যবসায়ী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. নজরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া চৌরাস্তা রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দা। কদমতলি এলাকায় তার মালিকাধীন জমিতে দুটি শাটার বিশিষ্ট একটি দোকান রয়েছে। জমির পার্শ্ববর্তী মালিক সাবেক পুলিশ কর্মকর্তা হাফেজ চৌধুরী এবং তার সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০টায় তার সীমানা প্রাচীর ও দোকানের দেওয়াল ভেঙে ফেলেন।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা জোরপূর্বক সেখানে নতুন ইটের প্রাচীর নির্মাণের চেষ্টা চালান। এ সময় বাদী বাধা দিতে গেলে বিবাদীরা প্রশাসনিক ক্ষমতার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে অভিযুক্তদের হুমকিতে ওই ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনার সুষ্ঠু বিচার ও আইনগত প্রতিকার চেয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিকরাও সেখানে উপস্থিত হন। এ সময় সাবেক পুলিশ কর্মকর্তা পরিচয়ে হাফেজ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের সাথে অত্যন্ত উদ্ধত ও মারমুখী আচরণ করেন। ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন এবং বিভিন্ন অপ্রীতিকর মন্তব্য করেন। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর চড়াও হওয়া এবং সংবাদকর্মীদের সাথে এমন অপেশাদার আচরণে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।