, , ,
শিরোনামঃ
বন্দরে পাওনা ২২ লাখ টাকা চাওয়ায় হামলা, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার ফতুল্লায় ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল খন্দকার গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার-হেরোইন রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ রূপগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: এমপি দিপু সোনারগাঁয়ে ৬ মাসে ১৬ বছরের দ্বিগুণ উন্নয়ন কাজ পাস করিয়েছি: এমপি মান্নান বন্দরে রেলের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ দোকানপাট ও স্থাপনা ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, পুড়েছে ৩০ গোডাউন নারায়ণগঞ্জে দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, ২৪০ মণ্ডপে থাকবে পুলিশ-আনসার নারায়ণগঞ্জ সদর ইউএনও গোল্ডকাপ ২০২৬: ৮ দলের অংশগ্রহণে থাকছে ১০টি খেলার ইভেন্ট মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

বন্দরে পাওনা ২২ লাখ টাকা চাওয়ায় হামলা, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের বন্দরে ভাঙারি ব্যবসার পাওনা ২২ লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে রাসেল (৪২) ও প্রতিবেশী শফিকুল ইসলাম (৬২) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসার ২২ লাখ টাকা পাওনা নিয়ে মাহমুদনগর এলাকার তোরখ আলীর ছেলে সাদ্দামের সঙ্গে একই এলাকার মৃত নাজির সরদারের ছেলে নাদিম হোসেনের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, পাওনা টাকা পরিশোধ না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করে আসছিলেন সাদ্দাম।

সোমবার রাতে নাদিমের মা মাকসুদা বেগম সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে গেলে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সাদ্দাম ও একই এলাকার হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, অলিদ ও খোকনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে মাকসুদা বেগমের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মাকে রক্ষা করতে ছেলে রাসেল এবং প্রতিবেশী শফিকুল ইসলাম এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠান।

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।