, , ,
শিরোনামঃ
চাঁদা দাবি করে না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু  বন্দরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম; আটক ১ বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ নাজির হোসেন গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ ৫ দিনের রিমান্ডে  শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা

বন্দরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম; আটক ১

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে টাকা লেনদেনে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে এক বিকাশ এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ঘটনাটি সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বন্দর থানার মদনগঞ্জ বটতলা ওয়েল ফেয়ার ক্লাব মার্কেট এলাকায় ঘটে।

আহত বিকাশ এজেন্ট অন্তর খান (৩৫) বর্তমানে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ডিস সুজন বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের জন্য অন্তর খানের দোকানে যান। এ সময় তাকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলায় দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুজন পাশের একটি সেলুন থেকে ধারালো কাঁচি এনে অন্তর খানকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

অন্তর খানের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ছুটে এসে ডিস সুজনকে আটক করে রাখেন। খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহত অন্তর খানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম জানান, এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ডিস সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।