, , ,
শিরোনামঃ
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ নাজির হোসেন গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ ৫ দিনের রিমান্ডে  শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা অর্জন ও সচেতন হওয়ার আহ্বান করেন ডিসি রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর ফতুল্লায় নিজ হাতে স্বামীকে জবাই ও হাত পায়ের রগ কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার  ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি মো :রায়হান কবির

শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা

নিউজ ৩৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণ রোধে অভিযান চালিয়ে শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ৪টি হর্ন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূর, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং সিদ্ধিরগঞ্জ সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন পরিচালনা করেন।

অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি অবৈধ হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।