, , ,
শিরোনামঃ
ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও জরুরি : অ্যাডভোকেট নূর বাঁধন কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না : ডিসি মো:রায়হান কবির অনগ্রসর জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: ডিসি জাহিদুল নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কিছু শিল্পগোষ্ঠী ও কর্পোরেট মাফিয়া চক্রের টার্গেটে এমপি মান্নান ও পুত্র সজিব নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন, ক্ষতিপূরণ দাবি

গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও জরুরি : অ্যাডভোকেট নূর বাঁধন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

LACE প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির সূচনা হয়। প্রথমে একটি সচেতনতামূলক র‍্যালি বিদ্যালয়ের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা তিন ধরনের গাছ লাগাচ্ছি ফলজ, বনজ ও ঔষধি গাছ। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এসব গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করতে হবে। একটি গাছ বড় হয়ে ওঠার পেছনে যত্নের বিকল্প নেই।

অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক ও বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।