, , ,
শিরোনামঃ
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ নাজির হোসেন গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ ৫ দিনের রিমান্ডে  শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা অর্জন ও সচেতন হওয়ার আহ্বান করেন ডিসি রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর ফতুল্লায় নিজ হাতে স্বামীকে জবাই ও হাত পায়ের রগ কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার  ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি মো :রায়হান কবির

বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

শিশু, কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে সচেতনতা বাড়াতে বন্দরে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ডায়ালগের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় মে-জুন ২০২৬ মেয়াদে Community Engagement and Social Behavior Change [CE-SBC] activities on Alternative Learning Pathways and empowerment of adolescents issues বিষয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবদুল জলিল।

মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, “প্রচলিত শিক্ষার বাইরে বিকল্প শিক্ষাপথ কিশোর-কিশোরীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। সামাজিক আচরণ পরিবর্তনের মাধ্যমে তারা যেন আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হয়ে ওঠে, সে লক্ষ্যেই এই কার্যক্রম। পরিবার ও সমাজকে তাদের পাশে দাঁড়াতে হবে।”

ডায়ালগে স্থানীয় কিশোর-কিশোরী, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় কিশোর বয়সে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা এবং কিশোরীদের ক্ষমতায়নের বিষয়গুলো তুলে ধরা হয়।

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা ও আয়োজন করেন। তিনি বলেন, “ইউনিসেফের সহায়তায় আমরা মাঠ পর্যায়ে সচেতনতা বাড়িয়ে কিশোর-কিশোরীদের বিকল্প শিক্ষা ও ক্ষমতায়নের বার্তা পৌঁছে দিতে কাজ করছি।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।