, , ,
শিরোনামঃ
চাঁদা দাবি করে না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু  বন্দরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম; আটক ১ বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ নাজির হোসেন গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ ৫ দিনের রিমান্ডে  শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা

চাঁদা দাবি করে না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ  

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় দাবি করেছেন, একটি অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সুবিধা ও অর্থ দাবি করে তা না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউএনও সাইফুল ইসলাম জয় বলেন, রূপগঞ্জ উপজেলায় ১ শতাংশ তহবিলের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এসব প্রকল্পের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার ফেসবুক আইডিতেও তথ্য প্রকাশ করছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হচ্ছে, যাতে সাধারণ মানুষ জানতে পারেন কোথায় কী কাজ হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, শাহীন আলম নামে এক ব্যক্তি ঢাকা থেকে এসে প্রথমে তার সঙ্গে পরিচিত হন। এরপর তিনি পরিবারের জন্য কক্সবাজারে দুই দিনের আবাসনের ব্যবস্থা, তিনটি বিমান টিকিট অথবা বিকল্প হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন।

ইউএনওর ভাষ্য, এসব দাবি পূরণে অপারগতা প্রকাশ করার পর ওই ব্যক্তি ফোনে হুমকি দেন এবং বলেন, ‘এক সপ্তাহের মধ্যে এর ফল বুঝতে পারবেন।’ এরপরই উপজেলা প্রশাসনের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়।

সাইফুল ইসলাম জয় বলেন, প্রকাশিত সংবাদে ১ শতাংশ তহবিলের প্রকল্পে অর্থ অপচয়ের অভিযোগ করা হলেও কোথায়, কীভাবে বা কোন প্রকল্পে অনিয়ম হয়েছে—এ বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

তিনি আরও বলেন, “আমার ধারণা, সুবিধা বা অর্থ না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। কিছু অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ব্যক্তি বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সুবিধা বা অর্থ দাবি করেন। দাবি পূরণ না হলে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেন।

ইউএনও জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং মন্ত্রণালয় এ বিষয়ে অবগত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।