, , ,
শিরোনামঃ
বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ নাজির হোসেন গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ ৫ দিনের রিমান্ডে  শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা অর্জন ও সচেতন হওয়ার আহ্বান করেন ডিসি রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর

বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে নাঃগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত নোংরা রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরীর খানপুর হাসপাতাল রোড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে গিয়ে শেষ হয়।
‎‎এসময়ে যুবদলেরমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের শ্লোগানে মুখরিত করে ওঠে পুরো শহর।

‎‎এদিকে সকাল দশটা থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলকে সফল করতে জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

‎‎সমাবেশে বক্তারা অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শিষ্টাচারসম্মত ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

‎‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল।

‎‎এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।