, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে শতবর্ষী দুর্গামন্দির নিয়ে সমঝোতা, চার শর্তে আপসনামা সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত ইয়াসিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রহিম মেম্বার গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ছয়তলা ভবন থেকে লাফিয়ে কর্মচারীর মৃত্যু সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ হ্যাক হয়েছে মাসুদুজ্জামান মাসুদের WhatsApp নম্বর, প্রতারণার আশঙ্কায় সতর্কবার্তা ভাইরাল ভিডিও ঘিরে সজলের ক্ষোভ, ‘পারিবারিক মুহূর্তকে রাজনৈতিক বিতর্কে জড়ানো হচ্ছে’ রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫

ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল ইসলাম আরফান (২৬) নামে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত এক যুবক ও সাথী বেগম ওরফে মায়া (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ফতুল্লার ভূঁইগড় সরদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল ইসলাম আরফান ফতুল্লার ভূঁইগড় শান্তিধারা এলাকার ৫ নম্বর রোডে শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া স্বপন মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার সাথী বেগম ওরফে মায়া একই এলাকার সরদারবাড়ি সড়কে আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া হান্নানের স্ত্রী।

অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ভূঁইগড় সরদারবাড়ি এলাকায় আলাউদ্দিনের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় রাসেল ও সাথী বেগমকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় একাধিক সূত্রের দাবি, গ্রেপ্তার রাসেল ইসলাম আরফান স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান নিতুলের অনুসারী হিসেবে পরিচিত। তবে তাঁর সাংগঠনিক পরিচয়ের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।