, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে শতবর্ষী দুর্গামন্দির নিয়ে সমঝোতা, চার শর্তে আপসনামা সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত ইয়াসিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রহিম মেম্বার গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ছয়তলা ভবন থেকে লাফিয়ে কর্মচারীর মৃত্যু সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ হ্যাক হয়েছে মাসুদুজ্জামান মাসুদের WhatsApp নম্বর, প্রতারণার আশঙ্কায় সতর্কবার্তা ভাইরাল ভিডিও ঘিরে সজলের ক্ষোভ, ‘পারিবারিক মুহূর্তকে রাজনৈতিক বিতর্কে জড়ানো হচ্ছে’ রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫

ইয়াসিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রহিম মেম্বার গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ইয়াসিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. রহিম ওরফে রহিম মেম্বারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার রেলস্টেশন এলাকার উকিলবাড়ি মোড়ে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশ তাঁকে আদালতে পাঠায়।

গ্রেপ্তার রহিম মেম্বার ফতুল্লা রেলস্টেশন এলাকার বাসিন্দা আলী মুন্সির ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রেহানুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে রেলস্টেশন এলাকার উকিলবাড়ি মোড়ে রহিম মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফতুল্লার সাইনবোর্ড-ভূঁইগড় এলাকায় গুলিতে নিহত ইয়াসিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রহিম মেম্বার। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রহিম মেম্বার ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত ইউপি সদস্য রশিদ মেম্বারের মেয়ের জামাই। রশিদ মেম্বারের মৃত্যুর পর তৎকালীন থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রহিম মেম্বার ওই ওয়ার্ডের ইউপি সদস্যের দায়িত্ব পান।

স্থানীয়দের অভিযোগ, এ সময় রশিদ মেম্বারের বড় ছেলে আপত্তি জানালেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শ্বশুরের স্থলাভিষিক্ত হন রহিম। তবে পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়াত রশিদ মেম্বারের বড় ছেলে হাসমতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।